নিউজ ডেস্ক || এডিসি নির্বাচন জমে উঠেছে। বুধবার কুলাই-চাম্পাহাওর কেন্দ্রে তিপ্রা মথা পার্টির মনোনীত প্রার্থী রাজেশ্বর দেববর্মা মনোনয়নপত্র দাখিল করলেন।
মনোনয়নের আগে আমবাসা টাউন হল থেকে শুরু হয় বিশাল মিছিল। মিছিলটি আমবাসা বাজারের বিভিন্ন পথ ঘুরে ডলুবাড়ি-আমবাসা ব্রিজের সামনে এসে শেষ হয়।
মহকুমা শাসকের কক্ষে মনোনয়ন দাখিলের নিয়ম অনুসারে সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি প্রবেশ করতে পারেন। কিন্তু তিপ্রা মথার পক্ষ থেকে আটজন প্রতিনিধি রিটার্নিং অফিসার রিংকু রিয়াংয়ের রুমে ঢোকেন। অন্যান্য দলের ক্ষেত্রে রিটার্নিং অফিসার কঠোরভাবে পাঁচজনের বেশি প্রবেশ করতে দেন না। তবে তিপ্রা মথার প্রতি এদিন বিশেষ সহৃদয়তা দেখা গেল।
মনোনয়ন দাখিলের পর প্রার্থী রাজেশ্বর দেববর্মা বলেন, “জয় নিয়ে আমি অনেকটাই আশাবাদী। আমার প্রধান প্রতিপক্ষ বিজেপি।”


