নিউজ ডেস্ক || নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ত্রিপুরা পুলিশের উদ্যোগে শুক্রবার এডিনগর পুলিশ মাঠ থেকে এক বিশাল বাইক র্যালি বের হয়।
প্রায় ৫৪০টি বাইক নিয়ে এই র্যালি আগরতলার গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন বিএসএফ, সিআরপিএফ, ত্রিপুরা স্টেট রাইফেলস, ত্রিপুরা ওমেন পুলিশসহ বিভিন্ন শাখার পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকরসহ শীর্ষ আধিকারিকরা। বক্তব্যে ধনকর বলেন, “মহিলা নাগরিকদের সুরক্ষা প্রশাসনের অগ্রাধিকার। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাও অত্যন্ত জরুরি। ভবিষ্যতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।”
এই উদ্যোগ নারী-শিশু নিরাপত্তায় সমাজে ব্যাপক সচেতনতা গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।


