নিউজ ডেস্ক || আগরতলা পুরনিগমের উদ্যোগে শহরজুড়ে ফুটপাতের ক্ষুদ্র হকারদের জোরপূর্বক উচ্ছেদ অভিযান এবং তাদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছে অসংগঠিত শ্রমিক কংগ্রেস। সংগঠনের অভিযোগ, কোনও বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসনের সুস্পষ্ট নীতি না করে এই উচ্ছেদ চালানো হচ্ছে, ফলে বহু পরিবার চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে।
শুক্রবার আগরতলার শকুন্তলা রোড এলাকায় সংগঠিত এক প্রতিবাদ সভায় এই অভিযোগ তোলা হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে—হকারদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে এবং পুনর্বাসনের সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করতে হবে।


