নিউজ ডেস্ক || কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘট ত্রিপুরায় সর্বাত্মক সফল হয়েছে বলে দাবি করল সিআইটিইউ। সংগঠনের নেতৃত্ব জানিয়েছে, রাজ্যে প্রায় ৭৫-৮০ শতাংশ যানবাহন রাস্তায় নামেনি, গ্রামীণ বাজারগুলি প্রায় সম্পূর্ণ বন্ধ ছিল। ব্যাংকিং খাতেও উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। তিনটি স্থানে প্রতীকী রেল রোকো কর্মসূচি পালিত হয়েছে।
পিকেটিংয়ের সময় একাধিক জায়গায় পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ। DYFI নেতার উপর হামলার ঘটনায় রাজনৈতিক মদতের ইঙ্গিত দিয়েছেন সিআইটিইউ নেতারা। কর্মসংস্থান রক্ষা, শ্রমিক স্বার্থ ও শ্রম কোড বাতিলের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছিল। বৃহত্তর অংশের মানুষ নৈতিক সমর্থন জানিয়েছেন বলে দাবি।
সিআইটিইউ নেতৃত্ব ভবিষ্যতে আরও বড় আন্দোলনের ইঙ্গিত দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।


