সিপাহীজলা জেলায় জাতীয় কংগ্রেসের অংশ হিসেবে ‘মন রেগা বাঁচাও’ কর্মসূচির অধীনে শুক্রবার বেলা ১২টায় বিশালগড় ও সোনামুড়া জেলা কমিটির উদ্যোগে অতিরিক্ত জেলাশাসক উপেন্দ্র জমাতিয়ার কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে।
পুষ্করবাড়ী এলাকায় (বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প সংলগ্ন) জমায়েত হয়ে মিছিল সহকারে জেলাশাসক অফিসে পৌঁছে দাবিসনদ তুলে দেওয়া হয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি ও প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এই ডেপুটেশন দেয়।
সংবাদমাধ্যমের সামনে অশোক দেববর্মা জানান, এটি সর্বভারতীয় কর্মসূচির অংশ এবং মূলত মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (এমজিএনআরইজিএ) রক্ষা ও শক্তিশালী করার দাবিতে এই পদক্ষেপ।
এতে বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গুপীনাথ সাহা, সোনামুড়া জেলা সভাপতি দীপক চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


