নিউজ ডেস্ক || রাজ্য নির্বাচন কমিশনার টিটিএএডিসি’র ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) জেলা পরিষদ কেন্দ্রের দুটি ভোটকেন্দ্রে পুনঃভোটের নির্দেশ দিয়েছেন।
ভাটিময়দান এস.বি. স্কুল (১০/৩) এবং রামদেব ঠাকুর পাড়া এস.বি. স্কুল (১০/১৭) ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন অনিয়মের অভিযোগে এই দুই কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।
পুনর্ভোট আগামী ১৬ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কমিশন জানিয়েছে, পুনর্ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেছে নির্বাচন কমিশন।


