Wednesday, August 5, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য এক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন আগরতলা, স্মার্ট সিটি প্রকল্পের কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন

এক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন আগরতলা, স্মার্ট সিটি প্রকল্পের কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন

এক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন আগরতলা, স্মার্ট সিটি প্রকল্পের কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা পুরনিগমের দাবি, স্মার্ট সিটি প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। কিন্তু বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। মাত্র এক ঘণ্টারও কম সময়ের বৃষ্টিতেই শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে, ফলে স্মার্ট সিটি প্রকল্পের মান ও কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

শহরের বিভিন্ন রাস্তাঘাটে জল জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, নিত্যযাত্রী এবং যানবাহন চালকরা। জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, পুরনিগমের অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক নিকাশি ব্যবস্থা এবং ড্রেন নির্মাণে ত্রুটির কারণেই সামান্য বৃষ্টিতেই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাদের অভিযোগ, করদাতাদের অর্থ ব্যয় করে উন্নয়নের দাবি করা হলেও বাস্তবে সেই অর্থের যথাযথ ব্যবহার হচ্ছে না।

এদিকে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, যদি অল্প সময়ের বৃষ্টিতেই শহরের এমন করুণ অবস্থা হয়, তবে ভারী বর্ষণের সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাদের দাবি, তখন বাড়িঘরে জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হবে।

নাগরিকদের দাবি, স্মার্ট সিটি প্রকল্পের বাস্তব চিত্র খতিয়ে দেখে দ্রুত কার্যকর নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হোক, যাতে ভবিষ্যতে সামান্য বৃষ্টিতেই শহরবাসীকে এমন দুর্ভোগের শিকার হতে না হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha