Tuesday, August 4, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি বিদেশ পাকিস্তানে ৩০-এর বেশি লস্কর জঙ্গি নিহতের দাবি, ভারতের বিরুদ্ধে অভিযোগ শীর্ষ কমান্ডারের

পাকিস্তানে ৩০-এর বেশি লস্কর জঙ্গি নিহতের দাবি, ভারতের বিরুদ্ধে অভিযোগ শীর্ষ কমান্ডারের

পাকিস্তানে ৩০-এর বেশি লস্কর জঙ্গি নিহতের দাবি, ভারতের বিরুদ্ধে অভিযোগ শীর্ষ কমান্ডারের

লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার রিজওয়ান হানিফ এক ভিডিও বার্তায় দাবি করেছেন, গত তিন থেকে চার বছরে পাকিস্তানের বিভিন্ন স্থানে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হামলায় সংগঠনটির ৩০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

তার দাবি অনুযায়ী, পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, মুজাফফরাবাদ এবং রাওয়ালকোটসহ পাকিস্তানের বিভিন্ন শহরে এসব টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যও রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

ভিডিও বার্তায় রিজওয়ান হানিফ অভিযোগ করেন, এসব হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তাদের সহযোগীদের ভূমিকা রয়েছে। তবে এই অভিযোগের সমর্থনে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ বা তথ্য প্রকাশ করেননি।

এদিকে, একের পর এক শীর্ষ জঙ্গি নেতা নিহত হওয়ার ঘটনায় লস্কর-ই-তৈবাসহ পাকিস্তানভিত্তিক বিভিন্ন জঙ্গি সংগঠনের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে ভিডিও বার্তায় দাবি করা হয়।

উল্লেখ্য, রিজওয়ান হানিফের উত্থাপিত দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha