এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেতা।
বর্ষীয়ান অভিনেতা প্রদীপ সিংহ রাওয়াত আর নেই। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি রক্তের ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি রোগটি পুনরায় ধরা পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নেন এই অভিনেতা।
প্রদীপ সিংহ রাওয়াতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর আপ্তসহায়ক সিদ্ধার্থ তিওয়ারী। তাঁর এই প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এবং পুত্র বিক্রমাদিত্যকে রেখে গেছেন। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্রে একজন শক্তিশালী খলনায়ক চরিত্রের অভিনয়শিল্পীকে হারাল দর্শক ও সিনেমাপ্রেমীরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান