Wednesday, August 5, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য শ্রমিকদের আইনগত সুরক্ষা, কল্যাণ বোর্ড গঠন ও হয়রানি বন্ধসহ একাধিক দাবিতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ।

শ্রমিকদের আইনগত সুরক্ষা, কল্যাণ বোর্ড গঠন ও হয়রানি বন্ধসহ একাধিক দাবিতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ।

শ্রমিকদের আইনগত সুরক্ষা, কল্যাণ বোর্ড গঠন ও হয়রানি বন্ধসহ একাধিক দাবিতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ।

ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের উদ্যোগে বুধবার সার্কিট হাউস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল মহাকরণের উদ্দেশ্যে রওনা হয়। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের ৯ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ক্ষুদ্র পণ্যবাহী যান চালকরা বিভিন্ন প্রশাসনিক জটিলতা, আইনগত অনিশ্চয়তা এবং নানা ধরনের হয়রানির মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে সরকারের কাছে একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে।

সংগঠনের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে পরিবহন শ্রমিকদের আইনগত সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশোধিত শ্রম বিধিমালা অবিলম্বে কার্যকর করা। পাশাপাশি অসংগঠিত পরিবহন শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য ‘ত্রিপুরা শ্রমিক কল্যাণ বোর্ড’ গঠনের দাবি জানানো হয়েছে।

এছাড়াও, যানবাহনের ফিটনেস সংক্রান্ত জরিমানার ক্ষেত্রে কঠোরতার পরিবর্তে মানবিক ও বাস্তবসম্মত নীতি গ্রহণ, রাজ্যের বিভিন্ন চেকপোস্টে পুলিশের অযথা হয়রানি, আটক ও অপ্রয়োজনীয় তল্লাশি বন্ধ করা এবং ট্রাফিক আইন সরলীকরণের দাবি তোলা হয়। ওভারলোডের অভিযোগে চালকদের অযথা হয়রানি বন্ধের বিষয়টিও দাবি সনদে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পরিবহন মন্ত্রী তাঁদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্ষুদ্র পণ্যবাহী যান চালকদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha