শ্রদ্ধাঞ্জলি, মন্দির দর্শন, সমাবর্তন ও লাখপতি দিদিদের সঙ্গে সাক্ষাৎ
নিউজ ডেস্ক || আগামী ৭ মার্চ দু’দিনের সফরে ত্রিপুরায় আসছেন ভারতের উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণাণ। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব প্রস্তুতি শুরু হয়েছে।
পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডঃ বিশাল কুমার জানান, ৮ মার্চ সকালে আগরতলার অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এরপর উদয়পুরে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন উৎসবে যোগ দেবেন। সেখানে ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রদানসহ বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন উপ-রাষ্ট্রপতি।
এছাড়া হাঁপানিয়াস্থিত ইন্টারন্যাশনাল মেলা প্রাঙ্গণে লাখপতি দিদিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।


