আকাশ চৌধুরী দুই গ্রুপেই দ্বিতীয় স্থান অর্জন করে সাফল্যের নজির গড়লেন
নিউজ ডেস্ক || ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৬-এর ফলাফল আজ প্রকাশিত হয়েছে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডা. রাজা চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এবছর রাজ্যের ১৫টি পরীক্ষা কেন্দ্রে মোট ৪৭৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ছাত্র ২০৮৬ জন এবং ছাত্রী ২৬৪৫ জন। আবেদনকারীদের মধ্যে পিসিএম গ্রুপে ৬০৪ জন, পিসিবি গ্রুপে ২৬৬৬ জন এবং উভয় গ্রুপে ১৪৬১ জন আবেদন করেছিলেন। পশ্চিম ত্রিপুরা জেলায় আটটি এবং অন্যান্য জেলাগুলোতে একটি করে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছিল।
গ্রুপভিত্তিক মেধা তালিকা:
পিসিএম গ্রুপ:
১. অর্ঘ্যজ্যোতি সাহা
২. অনিমেষ সরকার
৩. আকাশ চৌধুরী
পিসিবি গ্রুপ:
১. বৈভব রায়
২. আকাশ চৌধুরী
৩. অর্ণব মিত্র
আকাশ চৌধুরী একই সঙ্গে পিসিএম-এ তৃতীয় এবং পিসিবি-তে দ্বিতীয় হয়ে এবারের পরীক্ষায় বিশেষ নজর কেড়েছেন। চেয়ারম্যান ডা. রাজা চক্রবর্তী সকল সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা করেছেন।


