নিউজ ডেস্ক || ত্রিপুরার মহারাজগঞ্জ বাজারে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নেতাজীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
নেতাজী জন্মশতবর্ষ উদযাপন কমিটি, ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাজ্যপাল নেতাজীর বীরত্বপূর্ণ জীবন, আত্মত্যাগ এবং স্বাধীনতা সংগ্রামে অবদান স্মরণ করেন। তিনি বলেন, “নেতাজী সুভাষ চন্দ্র বসু ছিলেন এমন একজন নেতা যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধা করেননি। তাঁর আদর্শ ও দেশপ্রেম আজও যুবসমাজকে অনুপ্রাণিত করে।”
অনুষ্ঠানে কমিটির সদস্য, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নেতাজীর মূর্তির পাদদেশে ফুল, মালা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এটি স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে জাগরূক করে।
এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে যুবকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং নেতাজীর আদর্শকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেবে।


