মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর জনসেবার ১২ বছর পূর্ণ হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৈঠকে ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে, ডিজিটাল ইন্ডিয়া, স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলি ত্রিপুরার মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে। বৈঠকে ত্রিপুরার বড় বড় মেগা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এর মধ্যে রয়েছে ত্রিপুরায় এইমস (AIIMS) স্থাপন, কমলপুর থেকে সাবরুম পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণ, ডাবল লাইন রেলপথ এবং বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু, প্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন।
মুখ্যমন্ত্রী ব্রু জনগোষ্ঠীর পুনর্বাসন নিয়েও আলোচনা করেন। তিনি ব্রু শরণার্থীদের জন্য আরও বেশি রেশন কার্ড এবং আবাস যোজনার ঘর বরাদ্দের দাবি জানান।
ডা. মানিক সাহা আশা প্রকাশ করেন যে, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় ত্রিপুরার উন্নয়ন আগামী দিনে আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে।
এই বৈঠক ত্রিপুরার অবশিষ্ট উন্নয়ন প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।


