শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সফরে গিয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) ড. মানিক সাহা।
নিউজ ডেস্ক || এদিন তিনি রাজনগরের নীহারনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ঘোষখামার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, এটি গুণগত শিক্ষা ও বিকশিত ত্রিপুরা গড়ার প্রতিফলন। শিক্ষক স্বল্পতা ধীরে ধীরে পূরণ হচ্ছে, তবে পার্টি করে চাকরি দেওয়ার পথে সরকার যাবে না।
বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল মাঠ থেকে বিলোনিয়া, জিরানিয়া ও কৈলাসহরে সর্ব-আবহাওয়া উপযোগী ক্রিকেট অনুশীলন মাঠের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। কোচদের তৃণমূল থেকে প্রতিভা খুঁজে ভালো খেলোয়াড় তৈরির আহ্বান জানান।
এছাড়া বিদ্যাসাগর বাজারের আধুনিক নতুন ভবনের শিলান্যাস করেন, যার ব্যয় প্রায় ২১ কোটি টাকারও বেশি। পরে দলীয় সাংগঠনিক বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী।


