নিউজ ডেস্ক || ত্রিপুরা উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (TTAADC) নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ২৮টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। একই সঙ্গে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীও ঘোষণা করা হয়েছে।
আজ সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মানিক দে-সহ নেতৃবৃন্দ এই তালিকা প্রকাশ করেন। মানিক দে জানান, দামছড়া–জম্পুইয়ে বীরেন্দ্র রিয়াং, কাঞ্চনপুরে রমাকান্ত নাথ, করমছড়ায় সাধন চাকমা, দামছড়া–কচুছড়ায় বদরভুম হালাম, ছামনুতে খুশিরাম ত্রিপুরা, মনুতে রাহুল দাস, রাইমাভ্যালীতে সুমতি রঞ্জন চাকমা, গন্ডাছড়া–গঙ্গানগরে ধানছামনি রিয়াং প্রার্থী হচ্ছেন।
আশারামবাড়ী–হালহালিতে করিম দেববর্মা, কুলাই–চামপাহাওরে অতুল দেববর্মা, তেলিয়ামুড়া–মহারানীতে রতন কিশোর জমাতিয়া, রামচন্দ্রঘাটে সমরেশ দেববর্মা, মান্দাই–পুলিনপুরে সূর্য দেববর্মা, জিরানিয়ায় রাধাচরণ দেববর্মা, সিমনা–তমাকারিতে অমূল্য দেববর্মা, বোধজংনগর–ওয়াকীনগরে সঞ্জীত দেববর্মা, পেকুয়ারজলা–জন্মেজয়নগরে ব্রজলাল দেববর্মা, টাকারজলা–জম্পুইজলায় বেনিলাল দেববর্মা, আমতলী–গোলাঘাটিতে বৃন্দা দেববর্মা।
অন্যদিকে বাগমা আসনে অমৃত সাধন জমাতিয়া, নতুনবাজার–মালবাসায় মগেন্দ্র রিয়াং, মহারানী–চেলাগাংয়ে হারাধন জমাতিয়া, অম্পিতে পৃথ্বীরাজ কলই, বীরচন্দ্র–কলসিতে নরেন্দ্র রিয়াং, কাঠালিয়া–মির্জা–রাজাপুরে পরীক্ষিত মুরাসিং, পূর্ব মুহুরীপুর–ভুরাতলিতে বরজং ত্রিপুরা, শিলাছড়ি–মনুবনকুলে উচাথৈ মগ প্রার্থী।
মাছমারা আসনের প্রার্থী নাম শীঘ্রই ঘোষণা হবে। ধর্মনগর উপনির্বাচনে প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত লড়বেন।
ঘোষিত ২৮ প্রার্থীর মধ্যে ২০ জন নতুন মুখ। রাজনৈতিক মহলের মতে, নতুন নেতৃত্বকে সামনে আনার কৌশল নিয়েছে বামফ্রন্ট।


