By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
online news tripura
  • Home
  • রাজ্য
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • মনের ক্যানভাস
  • 🔴Video
  • Contact US
Reading: নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক র্যালি, বিশ্রামগঞ্জে ১০০ বেডের নেশামুক্ত হাসপাতালের ঘোষণা
Sign In
  • Join US
online news tripura
  • Home
  • রাজ্য
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • মনের ক্যানভাস
  • video
  • অনান্য
online news tripuraonline news tripura
Font ResizerAa
  • Home
  • রাজ্য
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • মনের ক্যানভাস
  • video
  • অনান্য
Search
  • Home
  • রাজ্য
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • মনের ক্যানভাস
  • video
  • অনান্য
Have an existing account? Sign In
Follow US
gorillatechsolution.com
online news tripura > Blog > রাজ্য > নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক র্যালি, বিশ্রামগঞ্জে ১০০ বেডের নেশামুক্ত হাসপাতালের ঘোষণা
রাজ্য

নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক র্যালি, বিশ্রামগঞ্জে ১০০ বেডের নেশামুক্ত হাসপাতালের ঘোষণা

onlinenews tripura
Last updated: June 24, 2026 5:57 pm
By onlinenews tripura
2 Min Read
Share
SHARE

আগরতলা, ২৪ জুন: নেশার কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যকে সামনে রেখে বুধবার আগরতলায় এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা সমাজ শিক্ষা আধিকারিকের যৌথ উদ্যোগে আয়োজিত এই র্যালিতে বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে উমাকান্ত স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমারসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

র্যালি উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, শুধুমাত্র পুলিশ প্রশাসন বা সমাজকল্যাণ দপ্তরের একক প্রচেষ্টায় নেশামুক্ত সমাজ গঠন সম্ভব নয়। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

মন্ত্রী আরও জানান, রাজ্যে অবৈধ ও অনিয়মিতভাবে পরিচালিত নেশামুক্ত কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণে আনতে সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি বিশ্রামগঞ্জে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ১০০ বেডের নেশামুক্ত হাসপাতাল নির্মাণের কাজ চলছে। এছাড়াও রাজ্যের প্রতিটি জেলায় ৫০ বেডের নেশামুক্ত হাসপাতাল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

র্যালির সূচনায় উপস্থিত সকলেই নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শপথ গ্রহণ করেন। আয়োজকদের মতে, এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি তরুণ প্রজন্মকে নেশার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে এবং একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপ-রাষ্ট্রপতি ত্রিপুরায়: শ্রদ্ধা, পুজো ও সমাবর্তনে যোগ
শান্তির নামে অশান্তি নয়, উন্নয়নই লক্ষ্য: মুখ্যমন্ত্রী মানিক সাহা
ত্রিপুরায় পিএসইউগুলির আর্থিক স্বনির্ভরতায় জোর: মুখ্যমন্ত্রী মানিক সাহা
আরএসএস-বিজেপি দেশের ইতিহাস মুছে নিজেদের মতো সাজাতে চায়: জিতেন্দ্র চৌধুরী
নতুন শ্রম কোড কার্যকর হতেই তীব্র সমালোচনা শ্রমিক সংগঠনগুলির
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from Planet Tripura

গণমাধ্যম জনগণের শক্তি
বিদেশ

বাংলাদেশের জনতাকেই অগ্রাধিকার! হাসিনাকে আশ্রয় দিয়েও ইউনুস সরকারকে কৌশলী বার্তা ভারতের?

By online news tripura
2 Min Read

সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, মানলেন ইউনুস, শান্তি ফেরানোর আশ্বাস

By online news tripura
দেশ

য়াত বাংলার কমিউনিস্ট শাসনের শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য।

By online news tripura
0 Min Read
- Advertisement -
Ad imageAd image
বিদেশ

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিবৃতি, কী বলছে ইসলামাবাদ?

হাসিনা সরকারের পতন ও শেখ হাসিনার পদত্যাগের পরই বাংলাদেশজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। সেদেশের সংখ্যালঘুদের উপর হামলার…

By online news tripura
দেশ

‘আমি নাড্ডা বলছি’, সভাপতির নাম নিয়ে মধ্যপ্রদেশে বিজেপি বিধায়কের সঙ্গে প্রতারণা!

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নাম করে একের পর এক প্রতারণা মধ্যপ্রদেশে। সম্প্রতি এমনই এক ঘটনায়…

By online news tripura
খেলা

‘ঋতুস্রাবের তৃতীয় দিন নামতে হওয়ায় ক্লান্ত লাগছিল’, চতুর্থ হয়ে বললেন চানু

টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন মীরাবাই চানু (Mirabai Chanu)। তাঁকে ঘিরে আশার পারদ চড়তে শুরু করে দিয়েছিল।…

By online news tripura
খেলা

নীরজ সোনা জিতলেই ভক্তদের জন্য বিরাট পুরস্কার, সোশাল মিডিয়ায় ঘোষণা পন্থের

গত অলিম্পিকে জ্যাভলিন থেকে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবারও ‘সোনার ছেলে’কে নিয়ে আশাবাদী গোটা দেশ। ভিনেশ…

By online news tripura
দেশ

বুধে লঙ্গর, বৃহস্পতিতে হাজি আলি দরগায় ১ কোটি অনুদান, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা অক্ষয়ের

বুধবারই পথবাসীদের ডেকে নিজের বাড়িতে লঙ্গর দিয়েছিলেন। নৈশভোজের আয়োজনে নিজে দাঁড়িয়ে থেকে তো বটেই, এমনকী নিজহাতে…

By online news tripura
online news tripura

A local news web portal is a digital platform that delivers news and updates focused on a specific region or community.

Categories

  • Home
  • রাজ্য
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • মনের ক্যানভাস
  • 🔴Video
  • Contact US

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint

All Rights Reserved ©onlinenewstripura—— Technology Partner © Gorilla tech solution

online news tripuraonline news tripura
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?