By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
online news tripura
  • Home
  • রাজ্য
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • মনের ক্যানভাস
  • 🔴Video
  • Contact US
Reading: মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলা, দুই জওয়ান শহিদ
Sign In
  • Join US
online news tripura
  • Home
  • রাজ্য
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • মনের ক্যানভাস
  • video
  • অনান্য
online news tripuraonline news tripura
Font ResizerAa
  • Home
  • রাজ্য
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • মনের ক্যানভাস
  • video
  • অনান্য
Search
  • Home
  • রাজ্য
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • মনের ক্যানভাস
  • video
  • অনান্য
Have an existing account? Sign In
Follow US
gorillatechsolution.com
online news tripura > Blog > উত্তর-পূর্বাঞ্চল > মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলা, দুই জওয়ান শহিদ
উত্তর-পূর্বাঞ্চল

মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলা, দুই জওয়ান শহিদ

onlinenews tripura
Last updated: July 7, 2026 8:47 am
By onlinenews tripura
2 Min Read
Share
SHARE

উখরুলের সাংসাকে প্রায় এক ঘণ্টার গুলিযুদ্ধ; একাধিক জওয়ান আহত, হামলাকারীদের খোঁজে জোরদার তল্লাশি

মণিপুরের উখরুল জেলায় নিরাপত্তা বাহিনীর কনভয়ে সশস্ত্র হামলার ঘটনায় দুই অসম রাইফেলস জওয়ান শহিদ হয়েছেন। মঙ্গলবার সাংসাকের নুংসাং কং গ্রামের কাছে ৪০ নম্বর অসম রাইফেলসের (সাংসাক ব্যাটালিয়ন) একটি কনভয় লক্ষ্য করে আচমকা গুলি চালায় একদল অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হলে উভয় পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলিযুদ্ধ চলে। সংঘর্ষে অসম রাইফেলসের আধিকারিক বলবীর সিং এবং রাইফেলম্যান সিএম সিং গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনই শহিদ হন। এছাড়া আরও কয়েকজন জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চিকিৎসা চলছে।

এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার পরপরই পুলিশ, অসম রাইফেলস এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী যৌথভাবে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাদ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দদাস পন্থজেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এই ধরনের সশস্ত্র সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

ঘটনার পর উখরুল জেলার বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

ওড়িশায় কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনা: মুখ্যমন্ত্রীর আশ্বাস, ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার
শ্রীভূমি জেলায় ২ মে পঞ্চায়েত নির্বাচন, এন আই অ্যাক্টে সরকারি ছুটি ঘোষণা
লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি উদ্বোধন: অসমে অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্রের নবযাত্রা
বোধোল্যান্ড নির্বাচনের দামামা: বিজেপি ঘোষণা করল ২৮ প্রার্থীর নাম
বর্ষার প্রস্তুতিতে নাগাল্যান্ড: মুখ্যমন্ত্রী রিওর নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from Planet Tripura

গণমাধ্যম জনগণের শক্তি
বিদেশ

বাংলাদেশের জনতাকেই অগ্রাধিকার! হাসিনাকে আশ্রয় দিয়েও ইউনুস সরকারকে কৌশলী বার্তা ভারতের?

By online news tripura
2 Min Read

সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, মানলেন ইউনুস, শান্তি ফেরানোর আশ্বাস

By online news tripura
দেশ

য়াত বাংলার কমিউনিস্ট শাসনের শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য।

By online news tripura
0 Min Read
- Advertisement -
Ad imageAd image
বিদেশ

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিবৃতি, কী বলছে ইসলামাবাদ?

হাসিনা সরকারের পতন ও শেখ হাসিনার পদত্যাগের পরই বাংলাদেশজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। সেদেশের সংখ্যালঘুদের উপর হামলার…

By online news tripura
দেশ

‘আমি নাড্ডা বলছি’, সভাপতির নাম নিয়ে মধ্যপ্রদেশে বিজেপি বিধায়কের সঙ্গে প্রতারণা!

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নাম করে একের পর এক প্রতারণা মধ্যপ্রদেশে। সম্প্রতি এমনই এক ঘটনায়…

By online news tripura
খেলা

‘ঋতুস্রাবের তৃতীয় দিন নামতে হওয়ায় ক্লান্ত লাগছিল’, চতুর্থ হয়ে বললেন চানু

টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন মীরাবাই চানু (Mirabai Chanu)। তাঁকে ঘিরে আশার পারদ চড়তে শুরু করে দিয়েছিল।…

By online news tripura
খেলা

নীরজ সোনা জিতলেই ভক্তদের জন্য বিরাট পুরস্কার, সোশাল মিডিয়ায় ঘোষণা পন্থের

গত অলিম্পিকে জ্যাভলিন থেকে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবারও ‘সোনার ছেলে’কে নিয়ে আশাবাদী গোটা দেশ। ভিনেশ…

By online news tripura
দেশ

বুধে লঙ্গর, বৃহস্পতিতে হাজি আলি দরগায় ১ কোটি অনুদান, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা অক্ষয়ের

বুধবারই পথবাসীদের ডেকে নিজের বাড়িতে লঙ্গর দিয়েছিলেন। নৈশভোজের আয়োজনে নিজে দাঁড়িয়ে থেকে তো বটেই, এমনকী নিজহাতে…

By online news tripura
online news tripura

A local news web portal is a digital platform that delivers news and updates focused on a specific region or community.

Categories

  • Home
  • রাজ্য
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • মনের ক্যানভাস
  • 🔴Video
  • Contact US

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint

All Rights Reserved ©onlinenewstripura—— Technology Partner © Gorilla tech solution

online news tripuraonline news tripura
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?