অবৈধ অনুপ্রবেশে ধরা পড়লেন ক্যামেরুনের নাগরিক

1 Min Read

নিউজ ডেস্ক || আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে এক বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। ধৃতের নাম অস্টিন আয়ুক এট্টা (যুবক), আফ্রিকার দেশ ক্যামেরুনের বাসিন্দা।

আমতলী থানার ওসি পরিতোষ দাস জানান, গতকাল তাকে রেলস্টেশন এলাকায় সন্দেহজনক অবস্থায় দেখে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি কোনো বৈধ ভ্রমণ নথিপত্র দেখাতে পারেননি। পুলিশের দাবি, তিনি অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।

তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(ii)(এ)/১৪৩(ii) ধারা এবং ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্টের ২১/২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version