আম্বেদকরের আদর্শে উজ্জীবিত বিজেপি

1 Min Read

প্রদেশ বিজেপি কার্যালয়ে আম্বেদকরের ১৩৬তম জন্মজয়ন্তী উদযাপন

নিউজ ডেস্ক || যথাযোগ্য মর্যাদায় বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ বি. আর. আম্বেদকরের ১৩৬তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “বর্তমান বিজেপি সরকারের আমলে ডঃ আম্বেদকরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। সমাজের প্রতিটি স্তর, বিশেষ করে এসসি সম্প্রদায়ের উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর দর্শন আজও দেশের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি হিসেবে কাজ করছে।”

নেতৃবৃন্দ আম্বেদকরের সমাজ সংস্কার ও সাংবিধানিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version