আলোর উৎসবে মুখ্যমন্ত্রীর আহ্বান – অন্ধকার মানসিকতা ত্যাগ করে শান্তি-সৌহার্দ্যের পথে এগিয়ে যান!

1 Min Read
নিউজ ডেস্ক || সোমবার দীপাবলির আলোর উৎসবে ইন্দ্রনগরের কালীবাড়িতে অনুষ্ঠিত পূজা অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যবাসীকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন। এই উপলক্ষে তিনি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা প্রদান করে বলেছেন, অন্ধকারের মানসিকতা থেকে আলোর দিকে এগিয়ে যাওয়া, নেতিবাচক চিন্তা পরিত্যাগ করে ইতিবাচক মানসিকতার বিকাশ এবং শান্তি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।
কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, এই ধরনের আয়োজন সমাজের সামগ্রিক মনোভাব ও আচরণের উপর গভীর প্রভাব ফেলে। মুখ্যমন্ত্রী বলেন, “নেতিবাচক মানসিকতা প্রতিদ্বন্দ্বিতা, সংঘাত ও অবিশ্বাসের জন্ম দেয়, কিন্তু ইতিবাচক মানসিকতা গড়ে তোলে সমবায়, সহমর্মিতা ও সম্প্রীতির ভিত্তি।” তিনি আরও জানান, ধর্মীয় অনুষ্ঠান শুধুমাত্র আধ্যাত্মিকতার প্রকাশ নয়, বরং সমাজের মানসিক ও নৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আনন্দ উদযাপনের পাশাপাশি এটি সামাজিক সম্পর্ক, নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
এদিকে, নবরূপে সুসজ্জিত উদয়পুর মাতাবাড়িতেও প্রতিদিন ভিড় বাড়ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেখানে বাংলাদেশ থেকে আগত অতিথিরাও উপস্থিত হচ্ছেন, যা সৌহার্দ্যের চিত্র তুলে ধরছে।
ইন্দ্রনগর কালীবাড়িতে পূজা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী রাজ্যের সকল নাগরিককে দীপাবলীর আনন্দময় শুভকামনা জানিয়ে বলেন, “এই আলোর উৎসব আমাদের সকলকে ঐক্যবদ্ধ করে নতুন আশার সূচনা করুক।”
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version