উনকোটি জেলায় উন্নয়নের নতুন অধ্যায়: একদিনে একাধিক প্রকল্পের শুভারম্ভ মুখ্যমন্ত্রীর

1 Min Read

নিউজ ডেস্ক || ত্রিপুরার উনকোটি জেলার সার্বিক উন্নয়নকে আরও মজবুত করতে একদিনে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।

কুমারঘাটে পিএমশ্রী হাজীবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে শিক্ষা পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের অগ্রাধিকার স্পষ্ট করেন তিনি। এছাড়া মনু নদীর উপর সায়দারপার থেকে সারদাপল্লী পর্যন্ত প্রস্তাবিত পাকা সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এই সেতু নির্মাণ হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে এবং স্থানীয় যাতায়াত ও বাণিজ্যে নতুন গতি আসবে।

এদিন ফটিকরায়ের ঐতিহ্যবাহী মিলন মেলারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাঃ সাহা। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শুধু সাংস্কৃতিক ঐতিহ্যের প্রকাশ নয়, স্থানীয় অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষা, যোগাযোগ ও সংস্কৃতির সমন্বিত উন্নয়নের মাধ্যমেই রাজ্যের সামগ্রিক অগ্রগতি সম্ভব উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, জনগণের মৌলিক চাহিদাকে সামনে রেখে উন্নয়নমূলক কাজ চলছে এবং আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version