উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণানের সঙ্গে স্বসহায়ক দলের দিদিদের মতবিনিময়

2 Min Read

নিউজ ডেস্ক || আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের মহিলা স্বশক্তিকরণে এক ঐতিহাসিক দিন হয়ে উঠেছে। দেশের উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণান তার ব্যস্ততম সময়ের মধ্যেও আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর হলে রাজ্যের স্বসহায়ক দলের দিদিদের সঙ্গে মতবিনিময়ে যোগ দেন। এতে রাজ্যবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা উপরাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানান।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে নানা পদক্ষেপ চলছে। রাজ্য সরকারও সেই পথ অনুসরণ করে মহিলাদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সরকারি চাকরিতে ৩৩% সংরক্ষণ, সরকারি মার্কেট স্টলে ৫০% সংরক্ষণ, কলেজ পর্যন্ত ফি মুকুব, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় দ্বাদশ শ্রেণি পাশ মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, বিগত দিনে মহিলারা নানাভাবে অবহেলিত ছিলেন। বর্তমান সরকার তাদের মর্যাদা দিয়ে সমাজের সর্বক্ষেত্রে এগিয়ে নিচ্ছে। স্বসহায়ক দলের মাধ্যমে মহিলাদের আর্থিক স্বনির্ভর করে লাখপতি দিদি গড়ে তোলার প্রচেষ্টা চলছে। নীতি আয়োগ ত্রিপুরাকে ফ্রন্ট রানার স্টেট হিসেবে চিহ্নিত করেছে। উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে জিএসডিপি ও মাথাপিছু আয়ে ত্রিপুরা দ্বিতীয় স্থানে। গত ২০ বছরে অপরাধের হার ৮.২% হ্রাস পেয়েছে।

অনুষ্ঠানে গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, যুব ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, বিধায়ক মীনারাণী সরকার, মুখ্যসচিব জে. কে. সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। ৮টি জেলা থেকে স্বসহায়ক দলের প্রদর্শনী স্টল খোলা হয়। উপরাষ্ট্রপতি স্টলগুলি ঘুরে দেখেন এবং লাখপতি দিদিদের সঙ্গে কথা বলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version