উপ-রাষ্ট্রপতি ত্রিপুরায়: শ্রদ্ধা, পুজো ও সমাবর্তনে যোগ

1 Min Read

দুই দিনের সফরে রাজ্যে পৌঁছে কড়া নিরাপত্তার মধ্যে বিভিন্ন কর্মসূচি

নিউজ ডেস্ক || দুই দিনের রাজ্য সফরে ত্রিপুরায় পৌঁছালেন ভারতের উপ-রাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণণ। আজ মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে উষ্ণ স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

আগামীকাল সকালে উপ-রাষ্ট্রপতি আগরতলার অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে গিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পূজা অর্চনা করবেন। পরে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে স্নাতক-স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রদানসহ বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচির অংশ হিসেবে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ‘লাখপতি দিদি’ প্রকল্পের সঙ্গে যুক্ত মহিলাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। তাঁর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version