উৎসব মানেই মিলনমেলা – ল্যাম্পড়া ওয়াথপে দৃঢ় হলো ঐক্যের বন্ধন

1 Min Read

নিউজ ডেস্ক || উদয়পুরের গর্জী মেলার মাঠে গতকাল ১০ম রাজ্যভিত্তিক ল্যাম্পড়া ওয়াথপ উৎসবের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। মাতাবাড়ি ব্লক, ত্রিপুরা নোয়াতিয়া হদা এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে তিনি বলেন, উৎসব জাতি-জনজাতির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করে। ত্রিপুরার প্রকৃত পরিচয়ই হলো বিভিন্ন সম্প্রদায়ের ঐক্যবদ্ধ বসবাস।

মুখ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনজাতিদের উন্নয়নে একের পর এক কর্মসূচি চলছে। রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হওয়ায় উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। জনজাতি সমাজপতিদের ভাতা ২ হাজার থেকে ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। প্রতি ব্লকে একলব্য মডেল স্কুলের দাবি জানানো হয়েছে কেন্দ্রের কাছে।

সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, এই মেলায় নোয়াতিয়া সম্প্রদায়ের সমৃদ্ধ কৃষ্টি সুন্দরভাবে ফুটে উঠেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলাশাসক রিংকু ল্যাথের প্রমুখ। মেলায় ৯টি উন্নয়ন স্টল, বর্ণাঢ্য র‍্যালি ও স্মরণিকা প্রকাশিত হয়। ১০০ জনকে পোশাক উপহার দেওয়া হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version