‘এক পেড় মা কে নাম’ কর্মসূচিতে পরিবেশ রক্ষার বার্তা, আগরতলায় বৃক্ষরোপণে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

1 Min Read

আগরতলা, প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার উৎসবের আবহ দেখা গেল আগরতলার নতুননগর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

রবিবার বিদ্যালয়ে ছুটি থাকা সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রীর আগমন এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের সূচনাতেই কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিদ্যালয় প্রাঙ্গণে একটি চারাগাছ রোপণ করেন। পরে তিনি উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করতে এবং দেশকে দূষণমুক্ত রাখতে বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। তিনি সকলকে বেশি করে গাছ লাগানো ও তার পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিতরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version