কমলপুরের হালহালি গ্রামে সাড়া জাগানো ‘বসে আঁকো’ প্রতিযোগিতা

1 Min Read
নিউজ ডেস্ক || কমলপুরের হালহালি গ্রামে কালীপদ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘বসে আঁকো’ প্রতিযোগিতা এবারও বিপুল সাড়া ফেলেছে। রবিবার হালহালি দ্বাদশ শ্রেণির স্কুলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ধলাই জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৬০০ শিশু, কিশোর ও কিশোরী অংশগ্রহণ করেছে।
প্রতি বছর আমেরিকাবাসী ডা. স্বপন চৌধুরী তার বাবা কালীপদ চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করেন। সুদূর আমেরিকা থেকে স্ত্রীসহ হালহালি গ্রামে আসেন তিনি, গ্রামীণ মানুষের সান্নিধ্য লাভের জন্য। ‘সৃজন মেলা’ নামে পরিচিত এই বসে আঁকো প্রতিযোগিতাটি এবার তৃতীয় বছর সম্পন্ন করলো। ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতা পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রতি ক্যাটাগরিতে প্রথম দশজনকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে স্মারক, সার্টিফিকেট এবং ৫০০ টাকা। এছাড়া প্রত্যেক যোগদানকারী ছাত্র-ছাত্রীকে স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে মেডেল এবং সার্টিফিকেট। এবছর আগরতলার কিশোর- বার্তা পত্রিকা থেকে ৫০টি নতুন সংখ্যা উপহার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী বাদল মজুমদার। এই প্রতিযোগিতা গ্রামীণ শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা স্থানীয় সমাজে শিল্পচর্চার প্রসার ঘটিয়েছে।
আগামী বছরগুলোতে এই উদ্যোগ আরও বিস্তার লাভ করবে বলে আশা করা হচ্ছে, যা গ্রামীণ যুবসমাজের সৃজনশীলতাকে উৎসাহিত করে ত্রিপুরার সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখবে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version