কমলপুরে বিজেপি-তিপ্রা মথা সংঘর্ষ: নিরাপত্তা বাহিনীর উপর হামলা, আহত ১৫ জন

1 Min Read
নিউজ ডেস্ক || কমলপুরের লাম্বু এলাকায় বিজেপি ও তিপ্রা মথা সমর্থকদের মধ্যে রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মার প্রচার গাড়িতে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা দ্রুত সহিংস রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা পুলিশ ও টিএসআর বাহিনীর উপর অতর্কিত হামলায় অন্তত ১৫ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।
ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিরাপত্তা বাহিনী আক্রান্ত হয় বলে জানা গেছে। আহতদের দ্রুত কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ এ ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে মানতে নারাজ। তাঁদের মতে, আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের সংঘাত এলাকাকে রণক্ষেত্রে পরিণত করেছে।
এই সহিংসতা ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারে এবং অনেকেই ভোটদান থেকে বিরত থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। প্রশাসনের উপরও আইনশৃঙ্খলা বজায় রাখার চাপ বেড়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ ঘটনা আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে ঘিরে উদ্বেগ বাড়িয়েছে। প্রশাসন ও রাজনৈতিক দলগুলির কাছে এখন বড় চ্যালেঞ্জ—ভোটারদের নিরাপত্তা ও স্বাধীনভাবে ভোটদানের পরিবেশ নিশ্চিত করা।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version