কেন্দ্রের বড় উপহার! আগরতলা মেডিকেল কলেজে ২৭৩ কোটি টাকা, এমবিবিএস আসন বাড়বে ১০০

1 Min Read

নিউজ ডেস্ক || আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার ২৭৩.৪৬ কোটি টাকা মঞ্জুর করেছে। এই খবর আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা।

মুখ্যমন্ত্রী জানান, গত চার বছরে চিকিৎসা শিক্ষায় রেকর্ড উন্নয়ন ঘটিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষার উন্নয়নে রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই অনুদান পাওয়ায় আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০০টি এমবিবিএস আসন বৃদ্ধি করা সম্ভব হবে। একইসঙ্গে ১৯টি গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত বিভাগে ৮৩টি পোস্ট গ্র্যাজুয়েট (পিজি) আসন বাড়ানো হবে।

মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগতপ্রকাশ নাড্ডাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও জানান, নতুন আসন যোগ হওয়ার পর ত্রিপুরায় মোট এমবিবিএস আসনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৫০ এবং পোস্ট গ্র্যাজুয়েট আসনের সংখ্যা হবে ১৯৬।

এই উল্লেখযোগ্য অনুদান ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version