কৈলাসহরে ২০০ আসনের যুব আবাস নভেম্বরের মধ্যে শেষ হবে: মন্ত্রী টিংকু রায়

1 Min Read

ক্রীড়া ও যুব উন্নয়নে নতুন মাইলফলক – কৈলাসহরে আধুনিক যুব আবাস ও ওয়ার্কিং ওমেন হোস্টেল

নিউজ ডেস্ক || ঊনকোটি জেলার কৈলাসহর পুর পরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় নির্মীয়মান ২০০ আসন বিশিষ্ট যুব আবাসের নির্মাণকাজ চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যেই সম্পূর্ণ হতে পারে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় বৃহস্পতিবার সকালে প্রকল্পটি পরিদর্শন করে এ তথ্য জানান।

তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই যুব আবাসে আধুনিক আবাসন সুবিধার পাশাপাশি একটি কনফারেন্স হলও থাকবে।

মন্ত্রী বলেন, রাজ্য ও আন্তঃরাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় খেলোয়াড়দের থাকার দীর্ঘদিনের সমস্যা এই প্রকল্প চালু হলে মিটবে। এছাড়া যুব আবাসের পাশেই ১০০ আসন বিশিষ্ট ওয়ার্কিং ওমেন হোস্টেল নির্মাণ চলছে। দুটি প্রকল্পই নির্ধারিত সময়ে শেষ হবে।

নির্মাণ সম্পূর্ণ হলে কৈলাসহরে ক্রীড়া ও যুব কার্যক্রম নতুন গতি পাবে এবং বাইরের জেলা-রাজ্য থেকে আগত খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো হয়ে উঠবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version