নিউজ ডেস্ক || আজ গৌহাটিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
সাক্ষাৎকালে সাংগঠনিক বিষয় এবং উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। সামাজিক মাধ্যমে একটি পোস্টে ডা. মানিক সাহা এই তথ্য জানান।
দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকে ত্রিপুরা সহ উত্তর-পূর্বের রাজ্যগুলির সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প নিয়ে মতবিনিময় হয়েছে বলে সূত্রে জানা গেছে। এই সাক্ষাৎকে বিজেপির উত্তর-পূর্ব কৌশলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
