চরম বেহাল লোহার ব্রিজ, প্রশাসনিক উদাসীনতায় বিপন্ন কেকমাছড়ার জনজীবন

1 Min Read

নিউজ ডেস্ক || আমবাসা মহকুমার কেকমাছড়া পঞ্চায়েতের অন্তর্গত লোহার ব্রিজ দীর্ঘদিনের অবহেলায় আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের একাধিক অংশ ভেঙে পড়ায় বাইক, অটো চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে পারাপারও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো সত্ত্বেও প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। ফলে স্কুলছাত্রছাত্রী, রোগী, শ্রমজীবী ও বয়স্করা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

এই ব্রিজ দিয়েই কেকমাছড়ার মানুষ আমবাসা ও কুলাইয়ে নিয়মিত যাতায়াত করেন। বর্তমান অবস্থায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত, দৈনন্দিন জীবন চরমভাবে ব্যাহত।

এলাকাবাসীর আশঙ্কা, অবিলম্বে সংস্কার না হলে যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাই জরুরি ভিত্তিতে ব্রিজ সংস্কার ও নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version