জনগণের রায় মেনে নিলেন মুখ্যমন্ত্রী, আত্মসমালোচনায় শক্তি সঞ্চয়ের প্রত্যয়

1 Min Read

নিউজ ডেস্ক || এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিনয়ের সঙ্গে জনগণের রায় মেনে নিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি এই ফলাফলকে আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, “জনগণের রায়কে বিনয়ের সঙ্গে মেনে নেওয়া হবে। এই ফলাফলকে আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখে ভবিষ্যতে আরও শক্তিশালী করতে হবে।” তিনি বিজেপির সকল কর্মী-কার্যকর্তাদের ঘরে ঘরে ‘পদ্ম’ প্রতীক পৌঁছে দেওয়ার নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।

একইসঙ্গে নির্বাচনে জয়ী সকল প্রার্থী এবং তিপরা মথাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মানিক সাহা বলেন, “উন্নয়ন, ঐক্য এবং মানুষের স্বার্থে আমাদের অঙ্গীকার অটুট থাকবে। আমরা আরও শক্তি ও দৃঢ়তা নিয়ে আগামী দিনে এগিয়ে যাব।”

দলীয় কর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে তিনি সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version