জনজাতির অস্তিত্ব মুছে ফেলার ষড়যন্ত্র চলছে: প্রদ্যোত

1 Min Read

নিউজ ডেস্ক || অর্থের বিনিময়ে এডিসি দখলের চেষ্টা চলছে বলে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার বিরুদ্ধে তীব্র অভিযোগ করেছেন তিপরা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। খোয়াই চাম্পাহাওর এলাকায় নির্বাচনী জনসভায় তিনি বলেন, আগামী দিনে জনজাতিদের অস্তিত্ব মুছে ফেলার ষড়যন্ত্র চলছে।

প্রদ্যোত জানান, তিনি তাঁর মানুষের জন্য লড়াই করছেন এবং আগামী প্রজন্মের স্বার্থে কখনো আপস করবেন না। জনজাতিদের মধ্যে বাড়তে থাকা হিংসা ও সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাড়লে তা তামাশায় পরিণত হবে এবং রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।

ভোটের আগে কোনো প্ররোচনায় পা না দিয়ে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ১৭ এপ্রিল এডিসি নির্বাচনে তিপরা মথা পুনরায় ক্ষমতা দখল করবে। তাঁর অনুমান, দলটি প্রায় ২৩ থেকে ২৪টি আসনে জয়লাভ করবে।

দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ঐক্যের বার্তা দিয়ে প্রদ্যোত বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও হিংসা থেকে দূরে থাকতে হবে। এ লড়াই শুধু রাজনীতির জন্য নয়, সন্তানদের অধিকার ও ভবিষ্যতের জন্য।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version