জল-রাস্তার অভাবে ক্ষোভে ফুঁসছে পশ্চিম সম্ভাজয় পাড়া, অবরোধে স্তব্ধ অমরপুর-গন্ডাছড়া সড়ক!

1 Min Read

নিউজ ডেস্ক || অমরপুর আরডি ব্লকের পশ্চিম সম্ভাজয় পাড়া এলাকায় সোমবার সকাল থেকে তীব্র আন্দোলনে নামলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের পানীয় জলের তীব্র সংকট এবং বেহাল রাস্তার সমস্যা নিয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানালেও কোনো সাড়া না মেলায় বাধ্য হয়ে অমরপুর-গন্ডাছড়া সড়ক অবরোধ করে বসে পড়েন তাঁরা।

অবরোধের ফলে সড়কের উভয় দিকে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী সমাধানের আশ্বাস মেলেনি।

মৌলিক চাহিদা পূরণে বারবার আন্দোলনে নামতে হওয়ায় প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version