টেট উত্তীর্ণদের একত্রে নিয়োগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও, পুলিশের হস্তক্ষেপ

1 Min Read
নিউজ ডেস্ক || টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা একত্রে নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবন ঘেরাও করেছেন। বিক্ষোভ চলাকালীন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে মিছিল শুরু করলে পুলিশ তাদের অফিস লাইন এলাকায় আটকে দেয়। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ আন্দোলনকারীদের আটক করে এডি নগর মাঠে নিয়ে যায়।
আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষা দপ্তর সম্প্রতি টেট-১-এর জন্য ১০৩৩টি এবং টেট-২-এর জন্য ১০২০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলেও টেট-১-এ প্রায় ১৪০০ জন উত্তীর্ণ হয়েছেন। ফলে ৪০০-র বেশি প্রার্থী নিয়োগের বাইরে রয়েছেন। মুখ্যমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীর দরজায় বারবার দাবি জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তারা জানিয়েছেন।
পুলিশের সঙ্গে সংক্ষিপ্ত ধস্তাধস্তির পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা বলেন, “অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যের শিক্ষক সংকট দূর করতে হবে। দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব।”
এই ঘটনা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় চলমান শিক্ষক স্বল্পতা ও বেকারত্বের সমস্যাকে আবার সামনে এনেছে। আন্দোলনকারীরা সরকারের কাছে দ্রুত সমাধানের আশা করছেন।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version