ত্রিপুরায় ভারতী এয়ারটেলের প্রথম মেগা ডেটা সেন্টারের ভিত্তি স্থাপন

1 Min Read
নিউজ ডেস্ক || বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানীর চানমারিতে ভারতী এয়ারটেলের উত্তর-পূর্বাঞ্চলের প্রথম মেগা ডেটা সেন্টারের ভিত্তি স্থাপন করেন। এই প্রকল্পটি রাজ্যের ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী করবে এবং আইটি খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের সুসংহত ডেটা পলিসির ফলে ডেটা সেন্টারগুলি ধাপে ধাপে স্থাপিত হচ্ছে। তিনি বলেন, “রাজ্যে বৃদ্ধি পাচ্ছে বাণিজ্য। ক্যাবিনেট থেকে পঞ্চায়েত পর্যন্ত সবখানেই রয়েছে ডিজিটাল ব্যবস্থা। রাজ্যের বর্তমানে যে ডেটা সেন্টারগুলি রয়েছে তার চাহিদার সঙ্গে সামঞ্জস্য নয়। প্রেক্ষিতে, এয়ারটেলের এই মেগা ডেটা সেন্টার সময়ের দাবী।” এছাড়া, রাজ্যে দ্বিতীয় আইটি পার্কের জন্য জমি চিহ্নিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রকল্পটির জন্য ত্রিপুরা সরকার এয়ারটেলকে ১ একর জমি বরাদ্দ করেছে, যেখানে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। বর্তমানে রাজ্য সরকারের ১৩০ টিবি ক্ষমতাসম্পন্ন এসডিসি ডেটা সেন্টার এবং এনআইসির ডেটা সেন্টার রয়েছে। কিন্তু ক্রমবর্ধমান আইটি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ৫জি পরিষেবার চাহিদায় এই নতুন সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।
প্রাথমিকভাবে মেঘালয়ে স্থাপনের পরিকল্পনা থাকলেও ত্রিপুরার প্রশাসনিক ও পরিবেশগত সুবিধার কারণে এখানে নির্মিত হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলে আইটি হাব এবং তৃতীয় ইন্টারনেট গেটওয়ে হিসেবে উঠে আসবে। এই প্রকল্পটি অঞ্চলের ডিজিটাল উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং ভবিষ্যতে আরও বিনিয়োগ আকর্ষণ করতে সাহায্য করবে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version