নিউজ ডেস্ক || ত্রিপুরা বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) আজ দুপুর ১২ টায় একযোগে মাধ্যমিক (ক্লাস ১০) ও উচ্চমাধ্যমিক (ক্লাস ১২) পরীক্ষার ফল প্রকাশ করেছে।
এবার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের হার ৮৪.১৮ শতাংশ। মোট ৩২,১৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ২৭,০৯৪ জন উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণের হার ৭৯.৩৩ শতাংশ। এই পরীক্ষায় ২৬,৫০২ জন অংশ নিয়েছিলেন, উত্তীর্ণ হয়েছেন ২১,০০২ জন।
পরীক্ষার্থীরা এখন থেকে অফিসিয়াল ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে তাদের প্রভিশনাল মার্কশিট দেখতে ও ডাউনলোড করতে পারবেন। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন মার্কশিটটি অস্থায়ী, মূল সার্টিফিকেট পরবর্তী সময়ে স্কুলের মাধ্যমে বিতরণ করা হবে।
ফল দেখার উপায়:
১. tbresults.tripura.gov.in অথবা tbse.tripura.gov.in ওয়েবসাইটে যান।
২. যথাযথ লিঙ্কে ক্লিক করুন।
৩. রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করুন।
৪. ফলাফল দেখে সেভ করে রাখুন।
ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, অনলাইন মার্কশিটে নাম, রোল নম্বর, বিষয়ভিত্তিক নম্বর, বিভাগ ও উত্তীর্ণ স্ট্যাটাস যাচাই করে নিতে। কোনো অসঙ্গতি থাকলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
শুভেচ্ছা রইল সকল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য। যারা প্রত্যাশিত ফল পাননি, তাদেরও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।
