ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক

1 Min Read
নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা আজ দিল্লিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদর দপ্তরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এই বৈঠকে ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
মুখ্যমন্ত্রী সাহার এই সফরকে রাজ্যের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে ত্রিপুরায় বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করার পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতি এবং জনসংযোগ বৃদ্ধির কৌশল নিয়েও আলোচনা হয়েছে। এছাড়াও, রাজ্যে উন্নয়নমূলক প্রকল্প এবং সরকারি উদ্যোগের অগ্রগতি নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
এই বৈঠক ত্রিপুরায় বিজেপির রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে দলীয় সূত্রে প্রকাশ।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version