ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের দাবি: উচ্ছেদকৃত পরিবারদের অবিলম্বে পুনর্বাসন

1 Min Read
নিউজ ডেস্ক || ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস (টিএমসি) রবিবার তাদের ভবনে এক সাংবাদিক সম্মেলনে আগরতলা পুর নিগমের সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের সমালোচনা করে। তারা অভিযোগ করেছে যে, কোনও পূর্ব পরিকল্পনা বা বিকল্প ব্যবস্থা ছাড়াই বহু পরিবারকে উচ্ছেদ করায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছে।
সম্মেলনে টিএমসি নেতারা জানিয়েছেন, উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুরবস্থা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেছেন, “কোনও রকম বিকল্প পুনর্বাসন ব্যবস্থা ছাড়াই বহু পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, যার ফলে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।”
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version