ত্রিপুরা মথার ঐতিহাসিক বিজয়: এডিসিতে ২৪ আসনে দাপট

1 Min Read

নিউজ ডেস্ক || এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে তিপ্রা মথা। মোট ২৮টি আসনের মধ্যে ২৪টিতে দাপটের সঙ্গে জয়ী হয়েছে দলটির প্রার্থীরা। বাকি চারটি আসনে বিজেপি জয় পেলেও প্রতিটিতেই তিপ্রা মথার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সামান্য ব্যবধানে জিততে হয়েছে তাদের।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর স্পষ্ট হয়েছে যে, এডিসি এলাকায় তিপ্রা মথার জনসমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ আসনে বড় ব্যবধানে জয় দলের সংগঠন ও জনভিত্তির শক্তির প্রমাণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জয়ের খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের বিভিন্ন এলাকায় তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। রাস্তায় আনন্দ মিছিল, আবির খেলা ও মিষ্টিমুখ করানোর মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। দলীয় পতাকায় ছেয়ে যায় রাস্তাঘাট।

তিপ্রা মথা নেতৃত্ব সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে আগামী দিনে এডিসি এলাকায় সার্বিক উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে কাজ করার অঙ্গীকার করেছেন দলের নেতারা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version