দলীয় কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ শিবির আমবাসায়

1 Min Read

নিউজ ডেস্ক || পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে ৪৭-আমবাসা মন্ডলের উদ্যোগে একটি বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সূচনা করেন ৪৭-আমবাসা মন্ডলের সভাপতি অজয় অধিকারী দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ডল সভাপতি অজয় অধিকারী জানান, এই প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এর মূল উদ্দেশ্য হলো বাছাইকৃত দলীয় কার্যকর্তা ও পদাধিকারীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করা এবং দলের আদর্শ ও নীতিসমূহ সম্পর্কে তাদের আরও সচেতন করে তোলা।

শিবিরে নিচুতলার কর্মীদের বুথ স্তরে আরও সক্রিয় করা, সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলো সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া এবং পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘অন্ত্যোদয়’ ভাবনাকে বাস্তবে রূপায়িত করার রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশিক্ষণ বর্গে বুথ স্তর থেকে মন্ডল স্তর পর্যন্ত বিভিন্ন পদাধিকারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা কমিটির সহ-সভাপতি শংকর চক্রবর্তী, মৃদুল দত্ত, প্রশিক্ষক রূপালী অধিকারীসহ মন্ডলের অন্যান্য নেতৃবৃন্দ।

এই ধরনের প্রশিক্ষণ শিবির দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃত্ব।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version