নিউজ ডেস্ক || রামনগর ৬ নম্বর রোডের ২ নম্বর ক্রসিং এলাকায় দিনদুপুরে ঘটে গেল দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। ক্রেতা সেজে দোকানে ঢুকে মালিকের গলার সোনার চেইন ছিনিয়ে নিয়ে মোটরবাইকে চেপে চম্পট দিল দুই যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, একজন বাইকে অপেক্ষা করছিল, অপরজন দোকানে ঢুকে সাধারণ ক্রেতার মতো আচরণ করে মালিককে ব্যস্ত রাখে। সুযোগ বুঝে আচমকা চেইন টেনে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পুরো ঘটনা দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
পুলিশ ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা শুরু করেছে। ব্যস্ত এলাকায় এমন ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি—দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি এবং টহলদারি বাড়ানো হোক।
