ধর্মনগরে বাম শক্তির জোরালো প্রচার: মানিক সরকারের নেতৃত্বে বিশাল পদযাত্রা

1 Min Read

নিউজ ডেস্ক ||ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে সোমবার সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে বিশাল পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিতি কর্মসূচিকে বিশেষ মাত্রা দেয়।

সকাল ১১টায় নোয়াপাড়া সিপিআই(এম) পার্টি অফিস থেকে শুরু হয় র‍্যালি। লাল পতাকায় ছেয়ে যায় শহরের রাজপথ। প্রার্থী অমিতাভ দত্তের সঙ্গে মানিক সরকারসহ জেলা সম্পাদক অভিজিৎ দে, কৃষ্ণা রক্ষিত, অমল চক্রবর্তী, রতন রায় প্রমুখ নেতৃত্ব অংশ নেন। মিছিল শেষ হয় কালীদিঘির উত্তর পাড়ে পথসভায়।

সভায় মানিক সরকার কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বেকারত্ব রেকর্ড ছুঁয়েছে, আইনশৃঙ্খলা তলানিতে, সরকারি দপ্তরে কর্মী সংকট এবং থানায় মামলা দায়েরেও বাধা। বর্তমান শাসনের নীতিকে কটাক্ষ করে তিনি অমিতাভ দত্তকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

৯ এপ্রিলের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version