ধর্মনগরে ভোট গণনায় কঠোর নিরাপত্তা, ১০০ মিটার এলাকায় ১৬৩ ধারা জারি

1 Min Read

পেডেস্ট্রিয়ান জোন ঘোষণা, যানবাহন-অস্ত্র-জনসমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ

নিউজ ডেস্ক || আগামী ৪ মে উত্তর ত্রিপুরার ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।

উত্তর ত্রিপুরা জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক চন্দনী চন্দ্রন এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন, ৪ মে সকাল ৬টা থেকে গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গণনাকেন্দ্রের ১০০ মিটার এলাকায় বিএনএসএস-এর ১৬৩ ধারা বলবৎ থাকবে।

নির্বাচন কমিশনের সূচি অনুসারে, সকাল ৮টা থেকে ধর্মনগর মহকুমার পি. এম. শ্রী ধর্মনগর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট গণনা শুরু হবে। প্রশাসনের নির্দেশ অনুয়ায়ী, গণনাকেন্দ্রের চারপাশের ১০০ মিটার এলাকাকে ‘পেডেস্ট্রিয়ান জোন’ ঘোষণা করা হয়েছে। এই এলাকায় কোনো ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ওই এলাকায় দুই চাকার গাড়ি, রিকশাসহ কোনো যানবাহন চলতে পারবে না। কোনো ব্যক্তি লাঠি, বাঁশ, লোহার রড, পাথরসহ অস্ত্র বা অস্ত্রসদৃশ কোনো বস্তু বহন করতে পারবেন না। এছাড়া জনসমাবেশ, মিছিল, সভা বা মাইক ব্যবহার করে বক্তব্য প্রদানও সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রশাসন জানিয়েছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যাতে অযথা ব্যাহত না হয়, সেদিকে লক্ষ্য রেখে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন করা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version