ধর্মনগর উপনির্বাচন: ভোটকর্মীদের ভোটগ্রহণ শুরু, উত্তর ত্রিপুরায় চড়ছে রাজনৈতিক উত্তাপ

1 Min Read
নিউজ ডেস্ক || ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে উত্তর ত্রিপুরা জেলায় ইতিমধ্যেই সরগরম পরিবেশ তৈরি হয়েছে। মূল নির্বাচনের আগে শুক্রবার থেকে ভোটকর্মীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনে সকাল ৯টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। আরক্ষা দপ্তরসহ বিভিন্ন বিভাগের নির্বাচনী কর্মীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানিয়েছেন, মোট ১৫৯ জন ভোটকর্মী এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। ৩ ও ৪ এপ্রিল—দু’দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
প্রশাসন জানিয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে ভোট গ্রহণ করা হচ্ছে। ভোটকর্মীদের মধ্যে উপনির্বাচন ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে। মূল নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য প্রশাসন ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
এখন সবার নজর মূল ভোটের দিনের দিকে। উপনির্বাচনের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে—রাজনৈতিক মহলের এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে ধর্মনগরের ভোটাররা।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version