নারী নির্যাতনের দ্রুত ও সংবেদনশীল বিচারে ত্রিপুরায় চালু হচ্ছে নারী আদালত

1 Min Read
নিউজ ডেস্ক || নারী নির্যাতনের ঘটনায় দ্রুত ও সংবেদনশীল বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। রাজ্যের ১০টি পঞ্চায়েত এলাকায় পাইলট প্রকল্প হিসেবে ‘নারী আদালত’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সাংবাদিক সম্মেলনে জানান, সামাজিক লজ্জা ও জটিল আইনি প্রক্রিয়ার কারণে অনেক নারী অভিযোগ জানাতে দ্বিধা করেন। এই সমস্যা দূর করতে স্থানীয় স্তরে আইনি সহায়তা পৌঁছে দিতে এই বিশেষ আদালত গঠন করা হচ্ছে। প্রথম পর্যায়ে কদমতলা, চন্ডিপুর, খোয়াই, বামুটিয়া, নলছড়, টেপানিয়া, দক্ষিণ ত্রিপুরা ও ধলাই জেলার মোট ১০টি পঞ্চায়েতে এই আদালত শুরু হবে।
প্রতিটি নারী আদালতে থাকবে ৯ সদস্যের বিচারমন্ডলী কমিটি। গ্রামের প্রতিষ্ঠিত ব্যক্তি, রাজনৈতিক প্রতিনিধি ও আইনজ্ঞদের নিয়ে গঠিত এই কমিটি পুরনো শালিসি সভার আদলে কাজ করলেও পুরোপুরি আইনসম্মত ও সংগঠিত হবে।
মন্ত্রী বলেন, “এই উদ্যোগ নারীদের অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং স্থানীয় স্তরে ন্যায়বিচার নিশ্চিত করবে।” পাইলট প্রকল্প সফল হলে পরবর্তীতে রাজ্যজুড়ে বিস্তার করা হবে বলে জানানো হয়েছে। এই পদক্ষেপ নারী সুরক্ষা ও সামাজিক ন্যায়ের ক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version