নির্বাচনোত্তর হিংসা বন্ধে দৃঢ় অঙ্গীকার: ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

1 Min Read
নিউজ ডেস্ক || টিটিএএডিসি নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সরেজমিনে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনোত্তর হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
খোয়াই জেলার হেজামারায় বিজেপি যুব কর্মী ধীরাজ দেববর্মার ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্গঠন, আর্থিক সহায়তা এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যসচিব ও রাজ্য পুলিশ মহাপরিচালক অনুরাগ ধনকরসহ শীর্ষ প্রশাসনিক কর্তারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অতীতেও বিভিন্ন সরকারের আমলে নির্বাচন-পরবর্তী হিংসা হয়েছে, কিন্তু এই সংস্কৃতি বন্ধ করা অত্যন্ত জরুরি। রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।” তিনি জানান, ইতিমধ্যে প্রথম পর্যায়ে ২৫৮টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬৪.৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনাও চলছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, দিনভর তিনি হিংসা-প্রভাবিত একাধিক এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন।
এই উদ্যোগ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নির্বাচনোত্তর হিংসার বিরুদ্ধে বিজেপি সরকারের কঠোর অবস্থানকে স্পষ্ট করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ শান্তি ফিরিয়ে আনার পাশাপাশি জনবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version