পদমর্যাদায় নয়, মানুষের বিশ্বাসেই প্রকৃত শক্তি: মুখ্যমন্ত্রী

1 Min Read

জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা নিয়ে আগরতলায় কর্মশালা

নিউজ ডেস্ক || শুক্রবার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা বিধানসভার উদ্যোগে আয়োজিত “জনগণের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা” শীর্ষক একদিবসীয় কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
তিনি বলেন, পদমর্যাদায় নয়, মানুষের বিশ্বাসেই জনপ্রতিনিধিদের প্রকৃত শক্তি নিহিত। “নতুন ত্রিপুরা” গড়ার অঙ্গীকার বাস্তবায়নে জনপ্রতিনিধিরাই সবচেয়ে বড় শক্তি—এটি কেবল স্লোগান নয়, শাসনব্যবস্থার বাস্তবতা।
মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধিদের নিয়মিত এলাকা পরিদর্শন, প্রকল্প পর্যালোচনা, সামাজিক মাধ্যমে তথ্যভিত্তিক প্রচার ও স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দেন। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিনিধিরাই সরকার-জনগণের সেতুবন্ধন বলে উল্লেখ করেন তিনি।
দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও জনঅভিযোগের চ্যালেঞ্জ মোকাবিলায় জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন। উন্নয়নকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে যুক্ত করে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, অবকাঠামো ও পরিবেশে টেকসই নীতির প্রয়োজনীয়তা উল্লেখ করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ বলে জানান।
এই কর্মশালা বিধানসভা সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version