প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শোনার কর্মসূচিতে জনসমাগম

1 Min Read

আগরতলা, প্রতিনিধি: আগরতলার সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১২৪তম পর্ব শোনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন সদর জেলার সাধারণ সম্পাদক অসীম দে, অন্যান্য দলীয় নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দেশের সার্বিক উন্নয়ন, আত্মনির্ভর ভারত গঠন, পরিবেশ সংরক্ষণ, যুব সমাজের ভূমিকা এবং জন-অংশগ্রহণের (জনভাগিদারী) গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। দেশের অগ্রগতিতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে মেয়র দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে স্বদেশী প্রযুক্তিতে নির্মিত আইএনএস-এর তিনটি নতুন যুদ্ধজাহাজের প্রশংসা করেছেন, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এছাড়াও, আসন্ন গণেশ চতুর্থী উপলক্ষে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী মাটির তৈরি প্রতিমা ব্যবহারের পরামর্শ দেন এবং প্লাস্টার অফ প্যারিস (PoP) দিয়ে তৈরি প্রতিমা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রধানমন্ত্রীর বার্তাকে দেশ গঠন ও পরিবেশ সচেতনতার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version